স্লো সাইটের কারণে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন
Google-এর রিসার্চ বলছে, মোবাইলে সাইট লোড হতে ৩ সেকেন্ডের বেশি লাগলে ৫৩% ভিজিটর চলে যায়। ভেবে দেখুন, আপনার অজান্তেই কত ভিজিটর আর কত টাকা হারাচ্ছেন।
স্লো ওয়েবসাইটের যত সমস্যা
- স্লো ওয়েবসাইটের কারণে কাস্টমার হারাচ্ছেন
- ভিজিটর সাইট লোড হওয়ার আগেই চলে যাচ্ছে
- মোবাইলে ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না
- ওয়েবসাইটের স্পিডের কারণে SEO ক্ষতিগ্রস্ত হচ্ছে
- ওয়েবসাইটে ভিজিটর আসছে, কিন্তু সেল হচ্ছে না
- এডস এ বাজেট বাড়ালেই লস হচ্ছে
প্যারাহীন সুপার ফাস্ট ওয়েবসাইট
- ওয়েবসাইট দ্রুত লোড করে কাস্টমার ধরে রাখে
- চোখের পলকেই লোড হবে
- সকল ডিভাইসে সমানে কাজ করবে
- Core Web Vitals ও পেজ পারফরম্যান্স উন্নত করে
- সেল বাড়বে অন্তত ৪-৬ গুন
- বাজেট বাড়ালে, ভিজিটর বাড়ে আর ওয়েবসাইট সুপার ফাস্ট ও হোস্টিং এ পর্যাপ্ত স্পেস থাকলে আপনার বিজনেস হবে প্যারাহীন।
সমাধান একটাই, সুপার ফাস্ট ওয়েবসাইট যেটা আপনার বিজনেস বাড়াবে
আমি ওয়েবসাইট অপটিমাইজেশন করাতে চাইআমাদের কিছু স্পিড অপটিমাইজেশনের কাজ দেখুন
আপনার সাইটের স্পিডও বাড়াতে চান? WhatsApp-এ বলুন।
যোগাযোগ করুন৫০০+
গত ১ বছরেই আমরা ৫০০+ প্রজেক্ট ডেলিভারি করেছি যা আমদের ওয়েবসাইট এবং পেইজে শেয়ার করা হয়েছে।
১৫০+
সন্তুষ্ট ক্লাইন্ট, যারা গড়ে ২-৩ তা করে ওয়েবসাইট অর্ডার করেছেন।
৬+
বছরের অভিজ্ঞতা, কাজ করছি ২০২০ সাল থেকে
৯৮%
ক্লায়েন্ট সন্তুষ্টি, যা আমাদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন
স্পিড অপটিমাইজেশন নিয়ে ক্লায়েন্টরা যা বলেন
আপনার সাইটে যা যা করা হবে
শুধু একটা ক্যাশ প্লাগিন বসিয়ে দেওয়া নয়, সাইটের প্রতিটা স্তরে কাজ করে স্পিড বাড়ানো হয়।
ফুল স্পিড অডিট
PageSpeed, GTmetrix আর Core Web Vitals দিয়ে সাইটের আসল সমস্যাগুলো খুঁজে বের করি। কোথায় কতটা সময় নষ্ট হচ্ছে, কাজের আগেই জানিয়ে দিই।
ইমেজ অপটিমাইজেশন
ছবিগুলো WebP ফরম্যাটে কনভার্ট, সঠিক সাইজে রিসাইজ আর লেজি লোড করা হয়। ছবির কোয়ালিটি না কমিয়েই পেজ হালকা হয়।
ক্যাশিং সেটআপ
পেজ ক্যাশ আর ব্রাউজার ক্যাশ ঠিকমতো কনফিগার করি, যাতে ভিজিটর বারবার এলেও সাইট চোখের পলকে খোলে।
CSS ও JavaScript অপটিমাইজেশন
অপ্রয়োজনীয় কোড বাদ, মিনিফাই আর ডিফার করে রেন্ডার-ব্লকিং দূর করা হয়, তাই পেজের লেখা আর ছবি আগে দেখা যায়।
প্লাগিন ক্লিনআপ
কোন প্লাগিন সাইট ভারি করছে খুঁজে বের করি। অপ্রয়োজনীয়গুলো সরিয়ে দরকার হলে হালকা বিকল্প সাজেস্ট করি।
ডেটাবেস ক্লিনআপ
পুরোনো রিভিশন, স্প্যাম কমেন্ট আর জমে থাকা অপ্রয়োজনীয় ডেটা পরিষ্কার করে সাইটের ভেতরের কাজ দ্রুত করা হয়।
মোবাইল স্পিড ফিক্স
বেশিরভাগ কাস্টমার মোবাইল থেকে আসে, তাই মোবাইলের স্পিড আর স্কোরে আলাদা করে ফোকাস করা হয়।
Core Web Vitals ফিক্স
LCP, CLS আর INP, Google যে তিনটা মাপকাঠিতে সাইটের অভিজ্ঞতা বিচার করে, সেগুলো ঠিক করার লক্ষ্যে কাজ করি।
ফন্ট অপটিমাইজেশন
বাংলা আর ইংরেজি ফন্ট সঠিকভাবে লোড ও প্রিলোড করা হয়, যাতে লেখা দেরিতে না আসে আর লেআউট লাফিয়ে না ওঠে।
CDN সেটআপ
Cloudflare বা অন্য CDN দিয়ে সাইটের ফাইল ভিজিটরের কাছাকাছি সার্ভার থেকে পৌঁছায়, তাই দূরের ভিজিটরের কাছেও সাইট দ্রুত খোলে।
সার্ভার ও হোস্টিং টিউনিং
PHP ভার্সন, মেমোরি লিমিট আর সার্ভার সেটিং ঠিক করা হয়। হোস্টিং বদলানো দরকার হলে কারণসহ পরামর্শ দিই।
আগে ও পরের রিপোর্ট
কাজ শেষে স্কোর আর লোড টাইমের তুলনামূলক রিপোর্ট দিই, যাতে ফলাফল নিজের চোখেই দেখতে পান।
স্পিড চেক ফ্রি, শুধু সাইটের লিংক পাঠালেই হবে।
আমার সাইটের স্পিড চেক করুনপ্যাকেজ ও দাম
আপনার সাইটের জন্য সঠিক প্যাকেজ বেছে নিন
লুকানো কোনো চার্জ নেই। সাইটের অবস্থা দেখে কোন প্যাকেজ লাগবে, আগেই জানিয়ে দিই।
বেসিক স্পিড
ব্লগ, পোর্টফোলিও বা ছোট বিজনেস সাইট
১-২ দিনে ডেলিভারি
- ফুল স্পিড অডিট রিপোর্ট
- ইমেজ কম্প্রেস ও WebP কনভার্শন
- ক্যাশিং সেটআপ
- CSS ও JS মিনিফাই
- আগে ও পরের স্কোর রিপোর্ট
- ৭ দিন ফ্রি সাপোর্ট
স্ট্যান্ডার্ড স্পিড
ই-কমার্স বা ল্যান্ডিং পেইজ সাইটের জন্য
২-৩ দিনে ডেলিভারি
- বেসিক প্যাকেজের সবকিছু
- Core Web Vitals (LCP, CLS, INP) ফিক্স
- প্লাগিন ক্লিনআপ ও হালকা বিকল্প
- ডেটাবেস ক্লিনআপ
- মোবাইল স্পিডে আলাদা ফোকাস
- CDN (Cloudflare) সেটআপ
- ১৫ দিন ফ্রি সাপোর্ট
প্রিমিয়াম স্পিড
বড় ই-কমার্স ও বেশি ট্রাফিকের সাইট
৩-৫ দিনে ডেলিভারি
- স্ট্যান্ডার্ড প্যাকেজের সবকিছু
- সার্ভার ও PHP টিউনিং
- অবজেক্ট ক্যাশ (Redis) সেটআপ
- চেকআউট ও কার্ট পেজ অপ্টিমাইজেশন
- হোস্টিং ক্যাপাসিটি পরামর্শ
- ৩০ দিন ফ্রি সাপোর্ট
কোনটা নিবেন বুঝতে পারছেন না?? মেসেজ করুন →
কেন বাকিদের বাদ দিয়ে WEB KAKU?
| ফিচার |
|
সাধারণ এজেন্সি | ফ্রিল্যান্সার |
|---|---|---|---|
| কাজের আগে ফ্রি স্পিড অডিট | আছে | নেই | নেই |
| ডিজাইন ও ফিচার ঠিক রেখে অপটিমাইজেশন | আছে | আছে | নেই |
| শুধু ক্যাশ প্লাগিন নয়, কোড লেভেলে কাজ | আছে | নেই | নেই |
| মোবাইল ও ডেস্কটপ দুটোতেই আলাদা ফোকাস | আছে | আছে | নেই |
| ব্যাকআপ নিয়ে কাজ, ডেটা হারানোর ভয় নেই | আছে | আছে | নেই |
| কাজের আগে ও পরের রিপোর্ট | আছে | নেই | নেই |
| কাজের পর ফ্রি সাপোর্ট | আছে | নেই | নেই |
| নিজের ই-কমার্স বিজনেস চালানোর অভিজ্ঞতা | আছে | নেই | নেই |
তুলনা দেখেই বুঝেছেন — এবার শুরু করা যাক।
স্পিড অপটিমাইজেশন শুরু করিস্পিড বাড়লে আপনার যা লাভ
ফাস্ট সাইট শুধু দেখতে ভালো লাগে না, ব্যবসার হিসাবেও সরাসরি প্রভাব ফেলে।
ভিজিটর ধরে রাখা যায়
সাইট দ্রুত খুললে ভিজিটর অপেক্ষা না করে চলে যায় না, বরং আরও পেজ ঘুরে দেখে।
অ্যাডের টাকা কাজে লাগে
অ্যাডে ক্লিক করা প্রতিটা ভিজিটর আসলেই পেজটা দেখতে পায়, ক্লিকের টাকা নষ্ট হয় না।
Google-এ এগিয়ে থাকা
পেজ স্পিড Google-এর র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর একটা, তাই ফাস্ট সাইট SEO-তেও সুবিধা পায়।
চেকআউট দ্রুত হয়
কার্ট আর চেকআউট পেজ দ্রুত খুললে অর্ডার মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা কমে।
সার্ভারের চাপ কমে
ক্যাশিং আর হালকা কোডের কারণে একই হোস্টিংয়ে আগের চেয়ে বেশি ভিজিটর সামলানো যায়।
ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ে
ফাস্ট আর স্মুথ সাইট দেখলে কাস্টমার ব্যবসাটাকে প্রফেশনাল ভাবে, কিনতে ভরসা পায়।
সব ফিচার প্যাকেজের ভেতরেই, আলাদা কোনো চার্জ নেই।
আমার সাইট ফাস্ট করতে চাই
Iftekhar Rahman Chowdhury
Founder & CEO, WEB KAKU
হ্যালো, আমি Iftekhar Rahman Chowdhury
“আমি এমন ওয়েবসাইট বানাই যেটা শুধু দেখতে সুন্দর না, প্রতিদিন আপনার জন্য সেল নিয়ে আসে। গত ৬ বছর ধরে বাংলাদেশের উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা দাঁড় করাতে সাহায্য করছি”
- ৬ বছর ধরে বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে কাজ
- ই-কমার্স সাইট ও সেলস ল্যান্ডিং পেইজ এক্সপার্ট
- WordPress থেকে React/Next.js, প্রয়োজন অনুযায়ী সঠিক টেক
৬+
বছরের অভিজ্ঞতা
৫০০+
প্রজেক্ট ডেলিভারি
৯৮%
ক্লায়েন্ট সন্তুষ্টি
ওয়েবসাইট স্লো হলে কি সত্যিই ব্যবসার ক্ষতি হয়?
আপনার ওয়েবসাইট লোড হতে বেশি সময় নিলে সম্ভাব্য কাস্টমার বিরক্ত হয়ে সাইট ছেড়ে চলে যেতে পারেন। এতে প্রোডাক্ট দেখার আগেই অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হয়। স্পিড অপ্টিমাইজেশন সেই বাধা কমিয়ে কাস্টমারদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে।
ওয়েবসাইট স্পিড বাড়ালে কি আমার সেলস বাড়বে?
দ্রুত ওয়েবসাইট কাস্টমারদের জন্য প্রোডাক্ট দেখা, পেজ ব্রাউজ করা এবং অর্ডার করা সহজ করে। ফলে কনভার্সনের সুযোগ বাড়তে পারে। তবে সেলস নির্ভর করে প্রোডাক্ট, দাম, অফার, ট্রাফিক ও মার্কেটিংয়ের ওপরও—তাই নির্দিষ্ট বিক্রির নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
আমার ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন করতে কত টাকা ও সময় লাগবে?
আমাদের প্রাইসিং দেওয়া আছে, আপনার সাইট এর পার্ফরম্যান্স এর উপর ডিপেন্ড করে এই প্রাইসিং হবে
স্পিড অপ্টিমাইজেশন করলে কি আমার ওয়েবসাইটের ডিজাইন বা ফিচার নষ্ট হবে?
আমাদের লক্ষ্য হলো বিদ্যমান ডিজাইন ও প্রয়োজনীয় ফিচার ঠিক রেখে ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করা। কাজের আগে ওয়েবসাইটের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং অপ্টিমাইজেশনের পর গুরুত্বপূর্ণ পেজ ও ফিচারগুলো পরীক্ষা করা হয়, যাতে ব্যবসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়।
আমার কি হোস্টিং পরিবর্তন করতে হবে?
না, শুরুতেই হোস্টিং পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা প্রথমে আপনার বর্তমান হোস্টিং ও ওয়েবসাইটের পারফরম্যান্স ভালোভাবে পরীক্ষা করব। যদি মনে হয়, হোস্টিং পরিবর্তন করলে আরও ভালো স্পিড ও পারফরম্যান্স পাওয়া সম্ভব, তাহলে কেন পরিবর্তন করা প্রয়োজন, কোন ধরনের হোস্টিং আপনার ব্যবসার জন্য উপযুক্ত এবং সম্ভাব্য খরচ কত—সবকিছু বিস্তারিতভাবে আপনাকে জানাব। সিদ্ধান্ত নেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই অপ্টিমাইজেশন কি আজীবন কার্যকর থাকবে?
স্পিড অপ্টিমাইজেশন কোনো স্থায়ী নিশ্চয়তা নয়। অপ্টিমাইজেশনের পর আপনার ওয়েবসাইট হোস্টিংয়ের নির্ধারিত লিমিট অতিক্রম করলে, সার্ভার ক্র্যাশ করলে বা ম্যালওয়্যার আক্রমণের শিকার হলে ওয়েবসাইটের স্পিড ও পারফরম্যান্স আবার কমে যেতে পারে।
তবে চিন্তার কিছু নেই! অপ্টিমাইজেশনের পর আমরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেব, যেগুলো অনুসরণ করলে দীর্ঘমেয়াদে ওয়েবসাইটের ভালো পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে।
স্পিড অপ্টিমাইজেশন করার পর কি আনলিমিটেড ডলারের অ্যাড চালাতে পারব?
না, শুধু ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন করলেই আপনি আনলিমিটেড বাজেটে অ্যাড চালাতে পারবেন, বিষয়টা এমন নয়।
ধরুন, আপনি এখন প্রতিদিন $10 বাজেটে অ্যাড চালাচ্ছেন। এরপর আমাদের মাধ্যমে ওয়েবসাইট অপ্টিমাইজেশন করালেন। এখন আপনি ভাবলেন, যেহেতু ওয়েবসাইট ফাস্ট হয়েছে, তাই পরের দিন থেকেই প্রতিদিন $1,000 বাজেটে অ্যাড চালাবেন।
কিন্তু একবার ভেবে দেখুন—আপনার ওয়েবসাইট কি একসঙ্গে এত বেশি ভিজিটর সামলাতে পারবে? আপনার হোস্টিং, সার্ভার রিসোর্স, ডেটাবেস এবং চেকআউট সিস্টেম কি বাড়তি ট্রাফিকের চাপ নিতে প্রস্তুত?
হঠাৎ করে ট্রাফিক বেড়ে গেলে ওয়েবসাইট স্লো হয়ে যেতে পারে, সার্ভার রেসপন্স দিতে দেরি করতে পারে, এমনকি সাইট ডাউনও হয়ে যেতে পারে। এতে অ্যাডের পেছনে টাকা খরচ হলেও সম্ভাব্য কাস্টমার হারানোর ঝুঁকি থাকবে।
তাহলে কী করবেন?
আমাদের স্পিড অপ্টিমাইজেশন আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। তবে বড় বাজেটে অ্যাড চালানোর আগে আপনার হোস্টিং ক্যাপাসিটি, সার্ভার রিসোর্স এবং সম্ভাব্য ট্রাফিক লোড বিবেচনা করতে হবে। প্রয়োজনে সার্ভার আপগ্রেড ও লোড টেস্টিং করতে হবে।
মনে রাখবেন, **ওয়েবসাইট ফাস্ট করা আর হাজার হাজার ভিজিটর একসঙ্গে সামলানোর সক্ষমতা তৈরি করা এক বিষয় নয়।** আপনার ব্যবসার বিজ্ঞাপনের বাজেট যত বাড়বে, ওয়েবসাইটের সক্ষমতাও সেই অনুযায়ী পরিকল্পনা করা জরুরি।
এই মাসে মাত্র ৫টা নতুন প্রজেক্টের স্লট খালি
স্লো ওয়েবসাইটকে বলুন টা টা!!
স্লো ওয়েবসাইট নিয়ে ঝামেলায় না থেকে ওয়েবসাইট এর স্পীড অপ্টিমিজেশন করে সাইট কে করুন সুপার ফাস্ট আর বিজনেস কে করুন প্যারাহীন